অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে ফিরল ভারত! বাংলাদেশকে হারিয়ে জায়গা করে নিল দেশের ফুটবল দল

football, nature, ball, sport, grass, field, soccer field, football field, soccer, soccer ball, ball sport, ball game, play, playing field, corner, eckpunkt, adidas

ফুটবলে বড় সাফল্য ভারতের। বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে জায়গা করে নিল তারা। ২০ বছর পর আবার এই প্রতিযোগিতায় খেলবে ভারতীয় দল।

গ্রুপ বি কোয়ালিফায়ারের শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ভারত। ২৫ মিনিটের মাথায় ভারতকে এগিয়ে দেন ড্যানি মেইতেই লাইশরাম। প্রথমার্ধে আর গোল হয়নি। দ্বিতীয়ার্ধে ৬০ মিনিটের মাথায় ব্যবধান বাড়ান বিশাল যাদব। ৭৯ মিনিটে খেলার ফয়সালা করে দেন পরিবর্ত হিসাবে নামা মহম্মদ আরবাশ।

গোটা ম্যাচে দাপট দেখায় ভারত। বাংলাদেশকে দেখে এক বারও মনে হয়নি, খেলায় ফিরতে পারে তারা। যোগ্য দল হিসাবে জিতে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়া কাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে ভারত।