
Authored By:
বর্ষায় রাস্তায় জল, কাদা আর আর্দ্রতা—সব মিলিয়ে গাড়ির যত্ন নেওয়া বেশ কঠিন হয়ে যায়। বিশেষ করে ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি নিয়ে একটু বেশি সতর্ক থাকা প্রয়োজন। অতিরিক্ত জল বা স্যাঁতসেঁতে পরিবেশে দীর্ঘদিন থাকলে ব্যাটারি ও বৈদ্যুতিক সংযোগে সমস্যা তৈরি হতে পারে। তাই বর্ষায় স্কুটার চালানোর পাশাপাশি ব্যাটারির যত্নেও নজর দেওয়া জরুরি।
জল জমা রাস্তায় স্কুটার চালাবেন না
হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ইলেকট্রিক স্কুটার চালানো যায়। তবে রাস্তায় বেশি জল জমে থাকলে সেই পথে যাওয়া এড়িয়ে চলুন। গভীর জলে স্কুটার চালালে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক অংশ এবং চার্জিং পোর্ট ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।
ভেজা অবস্থায় চার্জে বসাবেন না
বৃষ্টিতে স্কুটার চালিয়ে ফিরেই চার্জে বসিয়ে দেবেন না। আগে স্কুটার ভালো করে শুকিয়ে নিন। বিশেষ করে চার্জিং পোর্টে জল বা আর্দ্রতা রয়েছে কি না, তা দেখে নেওয়া জরুরি। সবসময় সংস্থার দেওয়া বা অনুমোদিত চার্জার ব্যবহার করাই নিরাপদ।