
Authored By:
নয়াদিল্লি: রাজধানীর বুকে মণিপুরি গায়ককে পিটিয়ে খুন। প্রকাশ্যে মদ্যপান, হইহল্লার প্রতিবাদ করতে গিয়েছিলেন। তাতেই পিটিয়ে মেরে ফেলা হয় বলে অভিযোগ। ওই গায়ক মণিপুরের মেইতেই সম্প্রদায়ের বলে জানা যাচ্ছে। এই ঘটনায় আট জনকে গ্রেফতার করেছে পুলিশ, যার মধ্যে একজন নাবালক। (Manipuri Singer Killed)
সোমবার দিল্লির সানলাইট কলোনি থানার অন্তর্গত কিলোকরী গ্রামে এই ঘটনা ঘটেছে। একজনকে বেধড়ক মারধর করা হচ্ছে বলে ফোন যায় থানায়। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ৫৪ বছর বয়সি গায়ক সি বিক্রম সিংহকে মারধর করা হয়েছে। বেশ কয়েক বছর ধরে দিল্লির কিলোকরী গ্রামে বাস করছিলেন তিনি। (C Vikram Singh Murdered)