
Authored By:
২৫ বছর একটা দীর্ঘ সময়। এই দীর্ঘ সময়ে বদলে যায় অনেক কিছু। তেমনই নানা বদল এসেছে বাংলা ব্যান্ড ‘পৃথিবী’তেও। কিন্তু বদলে গেলেও উহ্য হয়ে যায়নি তারা।
২৫ বছরে ব্যান্ডের গানে, গান বাঁধার ধরন ও সদস্যতেও এসেছে বদল। কেউ চিরকালের মতো ছেড়ে চলে গিয়েছেন, কেউ অন্য শহরে পাড়ি দিয়েছেন। এমনই নানা অভিজ্ঞতা রয়েছে ‘পৃথিবী’র। কলকাতার বাংলা রক ব্যান্ড পৃথিবীর ২৫ বছরের ইতিহাসে রয়েছে এমন বহু বাঁক। সাফল্য এসেছে, এসেছে গভীর শোক। ব্যান্ড ভেঙেছে, মাত্র আট দিনের মধ্যে আবার নতুন ভাবে পথ চলা শুরু হয়েছে। কিন্তু থেমে যায়নি পথচলা।