এটিএম থেকে টাকা তোলার নিয়মে বদল আনছে এসবিআই

তাদের স্যালারি প্যাকেজ অ্যাকাউন্টধারীদের জন্য এটিএম বা অটোমেটেড ডিপোজ়িট কাম উইথড্রয়াল মেশিন (এডিডব্লিউএম) ব্যবহার করে আর্থিক এবং অন্যান্য লেনদেনের ক্ষেত্রে নিয়মে বদল আনছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই)। আগামী ১ অক্টোবর থেকে অন্য ব্যাঙ্কের এটিএম বা এডিডব্লিউএম মেশিন ব্যবহার করে নিখরচায় লেনদেনের মাসিক সীমা অর্ধেক করে দিচ্ছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি। এত দিন স্যালারি প্যাকেজ অ্যাকাউন্টের বিভিন্ন ধরনের গ্রাহক অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করে মাসে নিখরচায় সর্বোচ্চ ১০টি লেনদেন করতে পারতেন।