নয়া দিল্লি: ডিএনএ (DNA) রিপোর্টে পুরুষ ও মহিলার মধ্যে যৌন সম্পর্কের প্রমাণ মিলতে পারে। কিন্তু সেই সম্পর্ক সম্মতিতে হয়েছিল নাকি জোর করে, তা শুধুমাত্র ডিএনএ পরীক্ষার মাধ্যমে প্রমাণ করা সম্ভব নয়। একটি ধর্ষণ মামলার শুনানিতে এমন গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল দিল্লি হাইকোর্ট।
দিল্লি হাইকোর্টের বিচারপতি মধু জৈন এই পর্যবেক্ষণ রাখেন। একইসঙ্গে অভিযুক্ত ব্যক্তির বেকসুর খালাসের রায় বহাল রাখেন। ওই ব্যক্তির বিরুদ্ধে এক মহিলাকে বারবার ধর্ষণ, নেশাজাতীয় পদার্থ খাইয়ে যৌন নির্যাতন, হুমকি দেওয়া এবং অস্বাভাবিক যৌন আচরণের অভিযোগ উঠেছিল।