দাউ দাউ করছে জ্বলছে আগুন, ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনায় মৃত ২

Authored By:

নির্জন নন্দী Avatar

ক্যালিফোর্নিয়ায় বিমান দুর্ঘটনায় দু’জনের মৃত্যু। স্থানীয় সময় সোমবার সন্ধে ৫টা ২০ মিনিটে ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোতে Montgomery-Gibbs Executive বিমানবন্দরে দুর্ঘটনা ঘটে। তবে, দুর্ঘটনার সময়ে বিমানটি টেকঅফ করছিল, না ল্যান্ড করছিল, তা স্পষ্ট জানা যায়নি। বিমানটি কোথা থেকে এসেছিল কিংবা তার গন্তব্য কোথায় ছিল তাও সঠিক ভাবে জানা যায়নি।একাধিক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী, হঠাৎই বিমানবন্দরের রানওয়ের কাছ থেকে বিকট শব্দ পান কর্মীরা।

এরপরেই গলগল করে ধোঁয়া বেরোতে দেখা যায়। প্রায় সঙ্গে সঙ্গেই জনা তিরিশেক কর্মী ওই রানওয়েতে ছুটে যান। তাঁরা দেখেন একটি ছোট আকারের প্রাইভেট বিমান রানওয়েতে পড়ে রয়েছে। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে বিমানকে। কোনও রকমে আগুন নিভিয়ে বিমানের মধ্যে থেকে দগ্ধ অবস্থায় দু’জনকে উদ্ধার করেন কর্মীরা। আগুনে ওই দু’জনের দেহের অধিকাংশই ঝলসে গিয়েছে।