
Authored By:
পদমচেন, জ়ুলুক, কুপুপ— পূর্ব সিকিমের চেনা ট্যুরিস্ট স্পট এগুলো। কিন্তু এই পাহাড়ি গ্রামগুলো ছাড়াও এমন এক জায়গা রয়েছে, যার খোঁজ খুব কম মানুষই জানে। অথচ সেখানে গেলে মনে হবে না, আপনি সিকিমে রয়েছে। বিস্তীর্ণ সবুজ উপত্যকা। চারদিকে ফুটে রয়েছে গোলাপি ফুল। দেখলে মনে হবে সবুজ-গোলাপির চাদর বিছিয়ে রাখা। আর চারপাশে রয়েছে সুউচ্চ পাহাড়। এটা হলো পূর্ব সিকিমের ইয়াকলা ভ্যালি।