শিখা ইনে অগ্নিকাণ্ডের জের! কলকাতার ৯১৯ হোটেল-গেস্ট হাউসের লাইসেন্স রদ নবান্নের

নিউ মার্কেটের হোটেল শিখা ইনে অগ্নিকাণ্ডের জের! শহরের ৯১৯ হোটেল-গেস্ট হাউসের লাইসেন্স রদ করল নবান্ন। এই হোটেল-গেস্ট হাউসগুলিতে অগ্নি-সুরক্ষা বিধি মানা হয়নি। তাই আপাতত বন্ধের নির্দেশ দেওয়া হল রাজ্য প্রশাসনের শীর্ষস্তর থেকে। পাশাপাশি ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের প্রধান সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে ওঙ্কার সিং মীনাকে।

অগ্নিকাণ্ডের পর একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে নবান্ন। সেই কমিটি ১৬টি ব্যুরোতে থাকা হোটেলগুলিতে অভিযান চালায়। মোট ৯৬২টি হোটেল-গেস্ট হাউসে অভিযান চালায় সেই কমিটি। তারপর তাঁরা রিপোর্ট জমা দেয় নবান্নে। সেই রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, ৯১৯টি হোটেল-গেস্ট হাউসে মানা হচ্ছে না অগ্নিসুরক্ষা বিধি। তাতেই এই হোটেলগুলি লাইসেন্স রদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশ অনুসারে, আপাতত বন্ধ থাকবে এই হোটেল-গেস্ট হাউসগুলি।

 

Recent Post​

ছাঙ্গু লেকের খুব কাছে ইয়াকলা ভ্যালি, কখনও গিয়েছেন?

কোনও ওয়ার্ডে সাত দিনে পাঁচ জনের বেশি ডেঙ্গি আক্রান্ত হলে বাড়তি সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে...

২৫ বছর হল বাংলা ব্যান্ড ‘পৃথিবী’তে, গানের ভূত-ভবিষ্যৎ নিয়ে আড্ডায় কৌশিক

কোনও ওয়ার্ডে সাত দিনে পাঁচ জনের বেশি ডেঙ্গি আক্রান্ত হলে বাড়তি সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে...

এশিয়া কাপের ট্রফি বিতর্কের মাঝে ভারতে খেলতে আপত্তি, AHF-কে চিঠি পাকিস্তানের

এই নিয়ে এক বিবৃতিতে এশিয়ান হকি ফেডারেশনকে জানিয়েছে পাকিস্তান।...

বর্ষায় ইলেকট্রিক স্কুটার চালান? ব্যাটারি ভালো রাখতে মেনে চলুন এই ৫ নিয়ম

বৃষ্টি ও জল-কাদায় ইলেকট্রিক স্কুটারের ব্যাটারিতে সমস্যা হতে পারে। বর্ষায় ব্যাটারি ভালো রাখতে কী কী করবেন?...