
Authored By:
সোমবার মিলন মেলা প্রাঙ্গণে দুর্গাপুজো কমিটিগুলিকে নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আলোচনার পরে বড় পুজো কমিটিগুলিকে সরকারের আর্থিক সাহায্য না নেওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী। ছোট পুজোগুলিকে সংশ্লিষ্ট থানায় আবেদন করতে হবে। সরকারের তরফে ছোট পুজোগুলিকে ১ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হবে। এ বারেও বিদ্যুতের বিল ১০০ শতাংশ ছাড় দেওয়া হবে। পাশাপাশি দুর্গাপুজো নিয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা দিয়েছে রাজ্য সরকার।
২০১৮ সাল থেকে রাজ্যের পুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দেওয়া শুরু করে পূর্বতন রাজ্য সরকার। প্রথম বছর ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল। গত বছর পুজো কমিটিগুলিকে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদান দেওয়া হয়েছিল। তবে এ বার মুখ্যমন্ত্রী বলেন, ‘যারা সক্ষম (বড় বাজেটের পুজো কমিটি), তাদের বলব, সরকারের অর্থনৈতিক সাহায্য না নেওয়ার জন্য। যাদের এই টাকা না হলে পুজো করতে পারবেন না, তাদের জন্য সরকার এক লক্ষ টাকা দেবে।