এশিয়া কাপের ট্রফি বিতর্কের মাঝে ভারতে খেলতে আপত্তি, AHF-কে চিঠি পাকিস্তানের

Authored By:

নির্জন নন্দী Avatar

ভারতীয় ক্রিকেটারদের এশিয়া কাপের ট্রফি না পাওয়া নিয়ে বিতর্ক চলছে এখনও। এর মাঝেই জল্পনা বাড়ছিল পাকিস্তান দলের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ খেলতে ভারতে আসা নিয়ে। অক্টোবর মাসে পাঞ্জাবের জলন্ধর ও মোহালিতে হতে চলা এই টুর্নামেন্টে অংশ নেবে পাকিস্তান হকি দল। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান জানিয়েছিলেন, একাধিক দল এই টুর্নামেন্টে অংশ নেওয়ায় পাকিস্তানের খেলার ক্ষেত্রে কেন্দ্রের নীতিতে কোনও বাধা নেই। কিন্তু এ বার বেঁকে বসল পাকিস্তান। এই টুর্নামেন্ট ভারত থেকে সরিয়ে অন্যত্র আয়োজন করার দাবি জানিয়েছে পাকিস্তান হকি ফেডারেশন (PHF)। সেই সঙ্গে ভারতের বিরুদ্ধে ম্যাচ-সহ পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের প্রস্তাবও দিয়েছে তারা।